প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংসদ সদস্য শফিকুল হক মিলন।
পরে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অতিথি বিশ্রামকক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে রাজশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এমপি মিলন। আলোচনায় জেলার শিক্ষা ও প্রাথমিক শিক্ষাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।